ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • কলেজে আধিপত্য নিয়ে শিক্ষার্থীকে কুপিয়ে আহত

    কলেজে আধিপত্য নিয়ে শিক্ষার্থীকে কুপিয়ে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে সহপাঠী। 

    আহত কলেজ ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীকে স্থানীয়রা গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছে। 

    স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের কারিগরি বিএম শাখার ১ম বর্ষের ছাত্র ও পূর্ব সুজনকাঠি গ্রামের সাইদুর রহমান তালুকদারের ছেলে নুরুন নবী তালুকদার (১৭) সাথে দীর্ঘদিন ধরে কলেজের আধিপত্য বিস্তার নিয়ে তার সহপাঠী নাঠৈ গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদারের পূর্ববিরোধ চলে আসছে। এঘটনার জের ধরে মঙ্গলবার সকালে কলেজে ক্লাস চলাকালীন অবস্থায় নুরুন নবী তালুকদার তার সহপাঠী নাঠৈ গ্রামের ফেরদৌস হাওলাদারকে কথা বলতে নিষেধ করে। 

    এর জের ধরে ক্লাস শেষে ফেরদৌস কলেজের সামনে আসলে  নুরুন নবী তালুকদারকে এলোপাথারি মারধর করে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। 

    এসময় উপস্থিত স্থানীয়রা ফেরদৌসকে ধরে গণধোলাই দিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠিয়েছে। গুরুতর আহত নুরুন নবী তালুকদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    খবর পেয়ে আগৈলঝাড়া থানার এসআই আবু ইউসুফ মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ