ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ওষুধসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ক্যাবের মানববন্ধন

    ওষুধসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ক্যাবের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওষুধসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবিতে নগরীতে মানববন্ধন করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশাল জেলা শাখা।

    সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশাল জেলা শাখার সহসভাপতি রহিমা সুলতানা কাজল ও সাধারণ সম্পাদক রনজিত দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্যাবের সাংগঠনিক  সম্পাদক আক্তার হোসেন, পরিবেশ আইনবীদ ফোরামের বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন, নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়কারী সুপ্রিয় দত্ত প্রমুখ।  

    বক্তারা বলেন, দ্রব্যমূল্য বলতে বিশেষ করে ওষুধের দাম হঠাৎ করে বেড়ে গিয়ে সাধারণ ভোক্তার জন্য অসহনীয় হয়ে উঠেছে। এক্ষেত্রে সিন্ডিকেট ব্যবস্থা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে সরকারকে।

    এ সময় বক্তারা মনে করিয়ে দেন, সরকারের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। এই বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ