ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ত্যাগী নেতাকর্মীরা দলে শ্রম দেয় বলেই আ' লীগ আজ শক্তিশালী: তালুকদার মো. ইউনুস 

    ত্যাগী নেতাকর্মীরা দলে শ্রম দেয় বলেই আ' লীগ আজ শক্তিশালী: তালুকদার মো. ইউনুস 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি  প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে বলেই আওয়ামী লীগ বার বার সরকার গঠন করে দেশের উন্নয়ন করে যাচ্ছেন । আর ত্যাগী নেতাকর্মীরা দলে শ্রম দেয় বলেই আওয়ামী লীগ আজ শক্তিশালী।  

    তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের দেশবিরোধী সকল ষড়যন্ত্র কে মোকাবিলা করে প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করার আহবান জানান তিনি।

    শনিবার বিকেল ৫টায় উজিরপুরের বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হস্তিশুন্ড-মোড়াকাঠী ইনস্টিটিউশন মাঠে আয়োজিত উজিরপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি  প্রয়াত বাবু গৌরাঙ্গ লাল কর্মকারের স্মরণে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরদারের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউছুব হাওলাদার প্রমুখ। 

    বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভা আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের  কার্যনির্বাহী সদস্য সুখেন্দ শেখর বদ্য, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার  ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদার, উজিরপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, বামরাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হারিছ উদ্দিন বেপারী, বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম,বামরাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাইনুল ইসলাম তালুকদার।  সভায় উজিরপুর উপজেলা ও বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ