ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বরিশালে ১১ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ-মিছিল

    বরিশালে ১১ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ-মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রমিকদের সারা বছর কাজের নিয়শ্চয়তা, বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, ন্যুনতম ২০ হাজার টাকা মজুরী নির্ধারণ, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১১ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা। 

    মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন কুমার দত্তের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা টেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এ কে আজাদ, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলম খান এবং নৌযান শ্রমিক নেতা শেখ আবুল হাসেম ও আবু সাইদসহ অন্যান্যরা। 

    সমাবেশ শেষে একই দাবিতে শ্রমিকদের একটি লাল পতাকা বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ