ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বাবুগঞ্জে পুকুরে মিললো ৪টি তাজা ইলিশ

    বাবুগঞ্জে পুকুরে মিললো ৪টি তাজা ইলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর সেচ করে ছোট-বড় সাইজের ৪ টি ইলিশ মাছ পাওয়া গেছে। সন্ধ্যা নদী থেকে ২ কি.মি. দুরের পুকুরে ইলিশ ধরা পড়ার খবরে হইচই পরে যায়। প্রতিটি ইলিশের গড় ওজন প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম হবে বলে জানান পুকুরের মালিক ফিরোজ সরদার।

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফিরোজ সরদারের বাড়ির পুকুর সেচ করে ৪টি ইলিশ মাছ পাওয়া যায়। ইলিশ মাছ পাওয়ার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে এলাকার উৎসুক জনতা সেই মাছ দেখার জন্য মো. ফিরোজ সরদারের বাড়িতে হাজির হন। 

    তবে এই পুকুরে কীভাবে ইলিশ এলো সে ব্যাপারে পুকুরের মালিক ও পরিবারের অন্যান্য সদস্য কেউ অবগত নয়।  স্থানীয় সেচ মালিক মামুন খান বলেন, ওই এলাকার মো. ফিরোজ সরদারের বাড়ির পুকুরে সেচ করার পরে মাছ ধরার সময় পরিবারের সদস্যরা ওই ইলিশ মাছ দেখতে পায়। 

    আমরা জানতাম নদী বা সাগর ছাড়া ইলিশ মাছ পাওয়া যায় না। কিন্তু নিজের চোখে পুকুরে ইলিশ মাছ দেখলাম। পুকুরের তাজা ইলিশ পাওয়া গেছে শুনে অনেকে ভিড় করছে তার বাড়িতে। 

    প্রত্যক্ষদর্শী রাসেল সরদার বলেন,  পুকুরের ইলিশ দেখতে বিকালে ওই বাড়িতে গিয়েছিলাম। পুকুরের মালিক মোঃ ফিরোজ সরদার বলেন, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আমাদের বাড়ির পুকুরে সেচ করে মাছ ধরতে নামলে অন্যান্য মাছের সাথে ছোট বড় ৪টি ইলিশ মাছ পেয়েছি। পুকুরে ইলিশ মাছ পাওয়ায় আমরা আনন্দ পেলেও বিষয়টি অবাক করার মত।  এই মাছ কোথা থেকে আসছে বা কীভাবে আসছে তা তিনি জানেন না। নদীর সাথে পুকুরের কোনো সংযোগ নাই।  

    বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, পুকুরে ইলিশ হয় বিষয়টি এমন নয়। জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সাথে ইলিশও প্রবেশ করতে পারে। এ কারনেই হয়তোবা ইলিশগুলো পুকুরে আটকা পরে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ