ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • গৌরনদীতে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণে ২ পুলিশসহ ৩ জন আহতের ঘটনায় মামলা দায়ের

     গৌরনদীতে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণে ২ পুলিশসহ ৩ জন আহতের ঘটনায় মামলা দায়ের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে বোমা উদ্ধারকালে বিস্ফোরণে ২ পুলিশসহ তিনজন আহতের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

    বোমা বিস্ফোরণে আহত ও বরিশাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাদি হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে এ মামলা দায়ের করেন। 

    বিষয়টি গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

    তিনি জানান, শৌচাগারের ভেতর বাজারের ব্যাগের মধ্যে কয়েকটি বোমা  রেখে শৌচাগার তালাবদ্ধ করে রাখার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করা হবে। 

    ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ৪/৫টি বোমার জালেরকাঠি, ছোট লোহা,  বোমা পেঁচানো সাদা-কালো রংয়ের টেপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
    বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলাটির তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব  দেওয়া হয়েছে থানার এসআই শাহাবুদ্দিনকে।  

    উল্লেখ্য, গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকা থেকে গত মঙ্গলবার সকালে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণে থানার এসআই  কামাল হোসেন (৪২), কনস্টেবল মিজানুর রহমান মিজান (৩০), বাড়ির মালিক মাসুম হাওলাদার (৩৫) গুরুতর আহত হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ