ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আগৈলঝাড়ায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

    আগৈলঝাড়ায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।  

    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও গৈলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

     
    এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মূল্যে তালিকা না থাকা ও মেয়াদোর্ত্তীণ পণ্য পাওয়ার অপরাধে ইসলাম মেডিকেল হলকে নয় হাজার টাকা, মেডিসিন হাউজকে দুই হাজার টাকা, মা মেডিকেল হলকে ছয় হাজার টাকা, তালুকদার ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে চার হাজার টাকা ও গৈলা বাজারে ফার্দিন পোল্ট্রি হাউজকে দুই হাজার টাকা, মায়ের দোয়া স্টোরকে দুই হাজার টাকা, মায়ের দোয়া মাংসের দোকান মালিককে তিন হাজার টাকাসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ