ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বরিশালে পাঁচ কোচিং সেন্টারে তালা

    বরিশালে পাঁচ কোচিং সেন্টারে তালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের শহরের বিভিন্ন এলাকার কোচিং সেন্টারগুলো বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং বাণিজ্য পরিচালনা করার অপরাধে বরিশালের শহরে পাঁচটি কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

     
    ওই কোচিং সেন্টারগুলো, ব্রাইট কোচিং, শাহিন ক্যাডেট কোচিং, আলফাব একাডেমি, এসএসসি/ইউসিসি কোচিং সেন্টার এবং রাইট কোচিং সেন্টার। এসব কোচিং সেন্টারে লিখিত ও মৌখিক মুসলেকা নেওয়া হয়।

    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

    সারা দেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা চলাকালীন সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে আজ থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ