ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বাবুগঞ্জে ৩৫ মণ জাটকা জব্দ

    বাবুগঞ্জে ৩৫ মণ জাটকা জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে যৌথভাবে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করা হয়েছে।

    আড়িয়াল খাঁ নদ ও কমিশনার চর, কামারচর এলাকায় এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, জব্দকৃত জাটকা মোবাইল কোর্টের মাধ্যমে ১৩টি এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা রহমান।

    তিনি আরও জানান, অভিযানে প্রায় সাত লাখ টাকা মূল্যের একটি পাই জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া একটি ট্রলার, লোহার অ্যাংকর ও ড্রাম নিলামে বিক্রি করে ৫৪ হাজার ৩০০ টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

    এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলেও উপজেলার সন্ধ্যা নদীর রাকুদিয়া ও গুচ্ছ গ্রাম কালীবাড়ি খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ