ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বাবুগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, ২৩ জেলে আটক

    বাবুগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, ২৩ জেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর কেদারপুর ইউনিয়নের ভাঙ্গারমুখ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

    সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সাঁড়াশি অভিযান চালিয়ে মশারি, বেহুন্দি জাল একটি, ২০টি চরঘেরা ও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

    পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার দিনভর বরিশালের মেঘনা নদীতে কম্বিং অপারেশন পরিচালনা করে  অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় ২৩ জেলেকে আটক করা হয়েছে।

    হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্য পরিদর্শক তরিকুল ইসলাম জানান, হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি, মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশ যৌথভাবে মেঘনা নদীতে কম্বিং অপারেশ করে। দিনভর পরিচালিত অভিযানে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় হাতে-নাতে ২৩ জেলেকে আটক করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় লক্ষাধিক মিটার কারেন্ট জাল ও ১০০ কেজি জাটকা ইলিশ মাছ।

    পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, অভিযানের পর ১৪ জেলেকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিজলা উপজেলার সহকারী কমিশনার ভুমি মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র। এছাড়াও ৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে হিজলা থানায় সোপর্দ করা হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় একজনের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

    পরিদর্শক আরও জানান, উদ্ধার করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং জাটকা এতিমখানায় বিতরণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ