ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • উজিরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

    উজিরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযাগ উঠেছে মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা।


    অভিযোগ সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের যোগীরকান্দা গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী ও সন্তানের বসবাস। প্রবাসীর আট বছরের শিশু সন্তান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

    রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পার্শ্ববর্তী বাড়ির খলিল রাঢ়ীর মাদকসেবী ছেলে রাব্বি রাঢ়ী (২৫) ভিকটিমকে মিথ্যা কথা বলে নিজেদের ঘরে নিয়ে আসে। এ সময় তিনি শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন পরে তাকে উদ্ধার করে এবং থানা পুলিশের কাছে আশ্রয় নেয়।

    এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাব্বি রাঢ়ীকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

    আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান সোহাগ।

    এছাড়া বাদীর অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে ভিকটিম শিশুকে যথাযথ প্রক্রিয়ায় জবানবন্দি রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

    এ বিষয়ে শিশুটির মা জানিয়েছন, রাব্বি রাঢ়ী বিবাহিত হলেও তিনি মাদকাসক্ত হওয়ায় বিভিন্নভাবে মানুষকে উত্ত্যক্ত করে আসছেন। এর আগে তিনি মাদকসহ গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন।

    তার দাবি, এর আগেও তার মেয়েকে একইভাবে ধর্ষণের চেষ্টা চালানো হয়। তখন পারিবারিকভাবে চাপ প্রয়োগ করে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল। তবে এবার তিনি সঠিক বিচার চান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ