ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • রায়পাশা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  

     রায়পাশা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা। অনুষ্ঠানে প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম উপস্থিত থাকার কথা থাকলেও তিনি গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উপস্থিত থাকায় রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ শাহরিয়ার বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন, ২০নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ জিয়াউর রহমান বিপ্লব, বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহিদুর রহমান মাহাদ, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আউয়াল হোসেন অরুণ, মহানগর ছাত্রলীগ নেতা আরিফুর রহমান অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব আকনের তত্বাবধায়নে অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষক মোজাম্মেল হক। এছাড়াও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাবিনা আক্তার মলি, অভিভাবক সদস বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ