ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বি কে মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

    বি কে মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার বিশারদ কুন্দিয়াল পাড়া (বি কে) মাধ্যমিক বিদ্যালয় এবং বিশারদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টুংগিবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদিরা রহমান। উদ্বোধন করেন চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম জাহিদ। 

    বিশারদ কুন্দিয়াল পাড়া (বি কে) মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন নান্নুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীন, বীর মুক্তিযোদ্ধা একেএম আমিরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ওবায়দুল ইসলাম বাচ্চু, লংকা বাংলার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এস এম ই কামরুজ্জামান খান মাসুম, সাহেবের হাট সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি আমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো. মনিরুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোসাম্মাৎ ফাতিমা, টুংগিবাড়িয়া ইউপি সদস্য আজিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক শ্যামল চন্দ্র দেবনাথ ও টুংগিবাড়িয়া সংরক্ষিত ইউপি সদস্য ফেরদৌসী মুন্নী। শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ