ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • এলএলবি পরীক্ষায় নকল, বরিশাল ল’ কলেজের ৩ শিক্ষার্থী বহিষ্কার

    এলএলবি পরীক্ষায় নকল, বরিশাল ল’ কলেজের ৩ শিক্ষার্থী বহিষ্কার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এলএলবি ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম পর্ব পরীক্ষায় নকল করার দায়ে বরিশাল ল’ কলেজের ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

    শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বহিষ্কার করেন।

    এ তথ্য নিশ্চিত করেছে সরকারি বরিশাল কলেজের ভারপ্রাপ্ত কেন্দ্র পরির্দশক অলকা রানী সাহা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বরিশালে সুষ্ঠুভাবে এলএলবি পরীক্ষা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশাল কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী জানান, পরীক্ষা চলাকালীন সময় নকল করায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এলএলবি ১ম বর্ষের আগামী পরীক্ষাগুলোও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

    শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ের (বরিশাল ল কলেজ) অধ্যক্ষ অ্যাডভোকেট মোস্তফা জামান খোকন জানান, আজ (শুক্রবার) ছিল এলএলবি ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম পর্বের ইউকিইউটি ট্রাষ্ট ও হিন্দু আইন পরীক্ষা। এই পরীক্ষা ৪শ’ পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে তিনজন নকলের দায়ে বহিষ্কার হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ