ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বদলি জনিত বিদায় সংবর্ধনা 

    বদলি জনিত বিদায় সংবর্ধনা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার  দুপুর সাড়ে  ১২ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর সম্মেলন কক্ষে উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি.এম. আশরাফ উল্যাহ তাহেরের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি‍এমপি কমিশনার জিহাদুল কবির ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, উপ-পুলিশ কমিশনার  নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার মাে. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত,  উপ-পুলিশ কমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক রুনা লায়লা সহ বিএমপি'র অন্যান্য উর্ধ্বতন কর্মকতাগণ। 

    পুলিশ কমিশনার  তার বক্তব্যে বিদায়ী অতিথি সম্পর্কে  বলেন, পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথি ছিলেন অত্যন্ত দক্ষ, চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা। আমি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ