ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • উজিরপুরে ভোটার আইডি কার্ড করতে এসে ভারতীয় নারীসহ আটক ৩

     উজিরপুরে ভোটার আইডি কার্ড করতে এসে ভারতীয় নারীসহ আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় নাগরিক অবৈধভাবে উজিরপুর উপজেলা নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ড করতে এসে নারীসহ ৩ জন আটক হয়েছে। 

    সুত্রে জানা যায়, সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন হাওলাদার ও ইউপি সদস্য হারুণের দেয়া ভূয়া প্রত্যায়নপত্র ও জন্মনিবন্ধন নিয়ে ভারতের নাগরিক উজিরপুরে অবৈধভাবে ভোটার আইডি কার্ড করতে আসলে নির্বাচন অফিসার তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন । 

    ভারতের উরিশ্যা বলাঙ্গির জেলার পাটনাগর উপজেলার বনকাবিহার গ্রামের শ্যাম সুন্দর বড়িয়ার মেয়ে সাবিত্রী বড়িয়া (২৯)কে ৭ বছর পূর্বে উজিরপুর উপজেলার সাতলা ৬নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সালাম হাওলাদারের ছেলে এবায়দুল হাওলাদার (২৬) এর সাথে বিবাহ হয়।

     তবে কোন কাগজপত্র দেখাতে পারেনি। বৃহস্পতিবার সাবিত্রীর নাম পরিবর্তন করে হালিমা খানম লিখে ভুয়া কাগজপত্র তৈরি করে উপজেলা নির্বাচন অফিসে দাখিল করেন। 

    এসময় সন্দেহ হলে নির্বাচন অফিসার আব্দুর রশিদ তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

    এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, গতকাল দুপুর ২টার দিকে ভোটার আইডি কার্ড করার জন্য  ভূয়া কাগজপত্র জমা দেয়। এরপর তার মুখের ভাষা শুনে সন্দেহ হওয়া অনুপ্রবেশকারী নারীসহ ৩ জনকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

    আটকৃতরা হলেন, সাবিত্রী ও তার স্বামী এবায়দুল হাওলাদার এবং ভাষুর এনামুল হাওলাদার। তিনি বলেন, সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা শাহীন হাওলাদার ও ইউপি সদস্য হারুন দুজনে মিলে তাদের ভূয়া প্রত্যায়নপত্র ও জন্মনিবন্ধন দেন। 

    তবে ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার জানান, ভুল বুঝিয়ে প্রত্যায়ন নেয়া হয়েছে। 

    এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ জানান, আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ