ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বরিশালে সড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করলো ট্রাফিক বিভাগ

    বরিশালে সড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করলো ট্রাফিক বিভাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর জেলখানা মোড় থেকে নাজিরের পোল এবং চকবাজার এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় তারা। 

    এ সময় বিএমপির ট্রাফিক বিভাগের অতিরক্ত উপ-কমিশনার রুনা লায়লা, সহকারী কমিশনার মো. আবদুল লতিফ, ট্রাফিক পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে ও মো. আবদুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

    বিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা জানান, নগরীর সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ হকার, ফলের দোকান এবং অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগে থাকত। নগরবাসীকে ভোগান্তি থেকে মুক্ত করতে গত ২২ জানুয়ারি বিসিসি মেয়র এবং বিএমপি কমিশনারের সমন্বয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলখানা মোড় থেকে নাজিরের পোল এবং চকবাজার এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ