ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • নির্বাচন পরবর্তী সহিংসতা: পটুয়াখালীতে নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম

    নির্বাচন পরবর্তী সহিংসতা: পটুয়াখালীতে নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম
    হামলায় আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী-৪ আসনের বিজয়ী প্রার্থীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে যাওয়ার পথে নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম করেছে পরাজিত ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। 

    আজ সোমবার সকাল দশটার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় বশির চৌকিদার (৫৫) নামের এক জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিয়াখালী ইউনিয়নের হাটখোলা বাজার থেকে বিজয়ী প্রার্থী এমপি মো. মহিব্বুর রহমান মহিবের সঙ্গে দেখা করতে উপজেলা আওয়ামী লীগ অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেয় নৌকার সমর্থকরা। এসময় ওই বাজার সংলগ্ন মুজিব কিল্লা এলাকায় পৌঁছালে টিয়াখালী ইউপি চেয়ারম্যান সুজন মোল্লার নেতৃত্বে ঈগল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান তালুকদারের সমর্থকরা তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় চন্দ্র হালদার জানান, মোট ৭ জনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে বশির চৌকিদার (৫৫) গুরুতর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

    এছাড়াও মিজানুর রহমান হাওলাদার (৪৮) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন। এরা হলেন, মো. মিজানুর রহমান (৫০) শিপন (৪০), ইদ্রিস প্যাদা (৬৪), মো. সোহেল (৪২) ও আকিব (২৪)। এদের সকলেরই শরীরের বিভিন্ন স্থানে কম বেশী দায়ের কোপ ও লাঠির আঘাত রয়েছে। 

    কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ