ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পটুয়াখালীতে দুটি ভোটকেন্দ্রের বাইরে হামলা, আহত ১৬

    পটুয়াখালীতে দুটি ভোটকেন্দ্রের বাইরে হামলা, আহত ১৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে টিয়াখালীর দুটি ভোটকেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে।

    ঈগল প্রতীকের সমর্থক ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন মোল্লা বলেন, দুপুর ১২টার পর উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক মিজান, বশির, আবুল ও শিপনের নেতৃত্বে কয়েকজন ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে হামলা চালান। 

    এ সময় ঈগল প্রতীকের সমর্থক ওসমান প্যাদা, আরিফ মোল্লা, জাহিদুল হাওলাদার, কামাল হাওলাদার, মিরাজ মোল্লাসহ ১০ থেকে ১২ জন আহত হন। এ ছাড়া টিয়াখালী ইউনিয়নের রজপাড়া দ্বীন ই ইলাহী দাখিল মাদ্রাসার সামনে রাস্তার ওপর নৌকার সমর্থক ফেরদৌসের নেতৃত্বে ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা হয়েছে। এতে জাফর আলী (৩০), তুষার (২০), বাবুল গাজী (৪০) ও মোশাররফ হোসেন (৪৫) আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


    টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন মোল্লা অভিযোগ করে বলেন, 'ভালোভাবেই ভোট চলছিল। নৌকার সমর্থকরা বুঝতে পারছে, তাঁরা টিয়াখালীতে কম ভোট পাবে। এ কারণে তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঈগলের ক্যাম্পে এসে আমাদের সমর্থকদের ওপর হামলা করেছে।'

    তবে এই অভিযোগ অস্বীকার করে টিয়াখালী ইউনিয়নের নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান বলেন, 'আসলে আমাদের সমর্থকরা কেন্দ্র দুটির সামনে দিয়ে যাচ্ছিল। তখন ঈগলের সমর্থকরা আমাদের সমর্থকদের উদ্দেশ্য করে শ্লোগান দেয়। এ নিয়ে দুই দলের মধ্যে মারামারি হয়। যতটুকু ঘটনা ঘটেছে, এ জন্য ঈগলের সমর্থকরাই দায়ী।'

    দুটি ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন কেন্দ্র দুটি পরিদর্শন করেন। তিনি জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ভোটাররা স্বাভাবিকভাবে ভোট দিচ্ছেন।

    পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিববুর রহমান। এ ছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান (ঈগল), আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ার উল ইসলামের ছেলে আবদুল্লাহ আল ইসলাম (ট্রাক), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বিশ্বাস শিহাব পারভেজ (মশাল), জাতীয় পার্টির আবদুল মন্নান হাওলাদার (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. জাহাঙ্গীর হোসাইন (ডাব) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। মানুষজন স্বাধীনভাবে ভোট দিতে পারছে। সবচেয়ে বড় কথা হলো, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।’ 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ