ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কুয়াকাটায় সাড়ে ৬ হাজারে বিক্রি হলো এক ইলিশ

    কুয়াকাটায় সাড়ে ৬ হাজারে বিক্রি হলো এক ইলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় বেল্লাল নামের এক জেলের জালে ধরা পড়া একটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ছয় হাজার টাকায়। মাছটির ওজন এককেজি ৯৪০ গ্রাম।

    শনিবার (৬ জানুয়ারি) দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে মুন্নী ফিশের মাধ্যমে নিলামে ছয় হাজার ৬২৫ টাকায় কিনে নেন খলিলুর রহমান নামের এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি মাছটিকে বিক্রির জন্য প্রস্তুত রেখেছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের গঙ্গামতির তীরবর্তী এলাকায় জেলে বেল্লাল সকালে জাল তুলতে গেলে তার জালে ইলিশ মাছটি পাওয়া যায়। পরে বিক্রির জন্য বাজার নিয়ে আসেন।

    মাছটি পেয়ে যারপরনাই খুশি জেলে বেল্লাল মাঝি। তিনি বলেন, ‘একটি মাছ সাড়ে ছয় হাজার টাকা বিক্রি করেছি। এর চেয়ে বেশি আর খুশির খবর হতে পারে না।’


    হাসিব ফিশের ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান বলেন, ‘এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি নিলামের মাধ্যমে কিনে বিক্রির জন্য প্রস্তুত রেখেছি। একটু বেশি দাম পেলে বিক্রি করে দেবো।’

    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। এটাকে বছরে সরকারের দুইবার নিষেধাজ্ঞার সুফল বলতে পারি আমরা।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ