ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আমতলীতে ৩০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবেন পাকা গৃহ 

    আমতলীতে ৩০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবেন পাকা গৃহ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরগুনার আমতলী উপজেলার ৩০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করবেন আগামীকাল ২০ জুন (রবিবার)। গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলীসহ দেশের বিভিন্ন উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দলিল হস্থান্তর ও বাড়ী প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

    গৃহ প্রদানকে সামনে রেখে উপজেলার ৭টি ইউনিয়নে নির্মামাধীন গৃহগুলোর নির্মাণ কাজ চলছে দ্রত গতিতে। এই উপজেলায় নির্মিত ৩০০ শতাধিক গৃহের মধ্যে অধিকাংশ গৃহের নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। কিছু গৃহের কাজ এখনো চলমান রয়েছে। শনিবার সরেজমিন উপজেলার কয়েকটি ইউনিয়নে গিয়ে দেখা গেছে, উদ্বোধনের জন্য ২০০ শতাধিক গৃহের কাজ সমাপ্ত করে প্রস্তুত করা হয়েছে। 

    ওই সমাপ্ত হওয়া গৃহগুলোতে এখন চলছে রংয়ের কাজ যা আজ বিকেলে শেষ হয়ে যাবে। বাকী ১০০ গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যে ওই গৃহগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হবে। কুকুয়া ইউনিয়নে গৃহ পাওয়া উপকার ভোগীরা সাংবাদিকদের সামনে আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন এবং অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান। 

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, মাননীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভূর নির্দেশনায় গৃহগুলো টেকসইয়ের জন্য এক নাম্বার ইট, বালি, ভাল কাঠ, ডেউটিন, দরজা জানালা যা যা সরকারের নির্দেশনা রয়েছে সব কিছু ব্যবহার করে গৃহগুলো নির্মাণ করা হয়েছে। গৃহপাওয়া কোন উপকারভোগী চাইলেই এ গৃহগুলো অন্যজনের কাছে বিক্রি কিংবা হস্থান্তর করতে পারবেনা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ