ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পুলিশের গুলি, আটক ২

    মঠবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থীর অফিস ভাংচুর

    মঠবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থীর অফিস ভাংচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী ইউপি নির্বাচনে মিরুখালী বাজারে ও ঝাউতলা শুক্রবার রাতে আ‘লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে । এসময় দুজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলি করেছে। নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে ভ্রাম্যমান আদালতে মেম্বার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

    এলাকায় র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মাসুম বিল­াহ মুন্না শরীফ (২৪) ও খোকন পঞ্চাইত (২৯) কে আটক করে। রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন ভ্রাম্যমান আদালত বসিয়ে মেম্বার প্রার্থী ইউসুফ ডিলারকে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। 

    জানাযায়, শুক্রবার সন্ধায় ১০/১২টি মটর সাইকেলে ২৫/৩০ সশস্ত্র আরোহী বাজারে প্রবেশ করে আ’লীগ বিদ্রোহী প্রার্থী আবু হানিফ খানের আনারস প্রতীকের নির্বাচনী অফিস ভংচুর করে। এসময় ৫নং ওয়ার্ড মেম্বর প্রার্থী বর্তমান মেম্বর মোঃ মোয়াজ্জেম হোসেনের মোরগ প্রতীকের অফিসও ভাংচুর করা হয়। 

    এসময় কার্তিক (৭০) ও চুন্নু জমাদ্দার (৬৫) নামে দুই জন আহত হয়। আবু হানিফ খান অভিযোগ করেন, তার প্রতিদ্বন্ধি আ’লীগ প্রার্থী সোবাহান শরীফের সমর্থকরা মিরুখালী বাজার ও ঝাউতলা বাজারের নির্বাচনী অফিস ও মাইক ভাংচুর করে। থানা অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, পরিস্থিত এখন নিয়ন্ত্রণে আছে। নির্বচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ