ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পাথরঘাটায় হরিণের চামড়া-মাংস সহ ফাঁদ উদ্ধার

    পাথরঘাটায় হরিণের চামড়া-মাংস সহ ফাঁদ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় ১ টি হরিণের চামড়া ও ২৪ কেজি মাংস সহ হরিন শিকার করার ফাঁদ উদ্ধার করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা। শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিনঘাটা খাল সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। 

    দক্ষিণ স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিণঘাটা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি হরিণের চামড়া, ২৪ কেজি হরিণের মাংসসহ ১৫০ মিটার হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়।  কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

    জব্দকৃত হরিণের চামড়া, মাংস ও হরিণ ধরার ফাঁদ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ