ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে প্রেমিককে পেতে ধর্মত্যাগ ও বিয়ে, প্রেমিক কারাগারে শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • পেঁয়াজ নিয়ে অস্থিরতা: যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

    পেঁয়াজ নিয়ে অস্থিরতা: যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাজারে পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতা চলছে। যারা পেঁয়াজের অযৌক্তিক দাম নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনকে তাদের ব্যাপারে কঠোর হতে বলেছেন এবং আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন।

    আজ সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সকাল ১০টায় বৈঠক হয়। বিকাল ৪টার দিকে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।


    উল্লেখ্য, পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে পণ্যটির দাম বাড়ছে। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ বা এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার মুদির দোকানসহ পাইকারি বাজারেও পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।


    অস্বাভাবিক দামে পেঁয়াজ বিক্রি হওয়ায় বিভিন্ন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার অভিযান চালানোর কারণে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন অনেক ব্যবসায়ী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ