ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ৪

    মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় মাসুম (২৫) নামে দগ্ধ আরো একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।


    সোমবার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুম। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রামনাথপুর গ্রামে। তিনি ওই ফিলিং স্টেশনে অপারেটর পদে কর্মরত ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। আজ মাসুম নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।


    নিহতের বন্ধু আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণের পর মাসুমের শরীরে আগুন ধরে যায়। আমরা পানি দিয়ে সে আগুন নেভানোর চেষ্টা করি। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নিয়ে আসা হয়।

    একই দুর্ঘটনায় এর আগে ৩ জন মারা যান। তারা হলেন খায়ের মিয়া, সালাউদ্দিন ও আমির হোসেন সুমন।

    বিস্ফোরণ ঘটে। এতে আটজন দগ্ধ হন। এদের মধ্যে আমির হোসেন সুমনের দেহের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ, কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়ার ১৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, মো. রানার ৫ শতাংশ ও মামুনের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়।

    আট জনের মধ্যে এখন পর্যন্ত ৪ জন মারা গেছেন। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। বাকি ৩ জন এখনো চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ