ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • দুমকীতে আ’লীগের বহিস্কৃত নেতা এখন শ্রমিকলীগের সভাপতি

    দুমকীতে আ’লীগের বহিস্কৃত নেতা এখন শ্রমিকলীগের সভাপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলা ও ইউনিয়ন আ’লীগ কর্তৃক বহিষ্কৃত নেতা ওয়ার্ড আলীগের সভাপতি মোশারেফ হোসেন হাওলাদারকে উপজেলা শ্রমিকলীগের সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে।  এতে দলটির তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি করতে। 

    সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৫ জুলাই উপজেলা ও ইউনিয়ন আ’লীগের যৌথ সভায় জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আ. মান্নানের নির্দেশক্রমে সদস্য পদসহ সকল পদ থেকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আ'লীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মোশারেফ হোসেনকে বহিষ্কার করা হয়। এদিকে বহিষ্কৃত নেতা মোশারেফ হোসেনকে সভাপতি করে চলতি বছরের  ২০ অক্টোবর দুমকী উপজেলা শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।  

    এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আসলে এটা একটা মিসটেক হয়েছে। উপজেলা আ’লীগ থেকেই তো তাকে সুপারিশ করা হয়েছে। 

    আমরা জেলা শ্রমিকলীগ তো আর দুমকীর কে বহিস্কৃত বা কে বহিষ্কৃত নয় তা ভালো জানা নেই। এখন তো জানলাম, লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

    এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সংগঠনে বহিষ্কৃত নেতাকে কমিটিতে রাখার বিধান নেই। 

    কীভাবে তাকে সভাপতি পদের মত গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে তা আমার জানা নেই। 

    জেলা আ’লীগের সভাপতি কাজী আলমগীর জানান, বহিষ্কৃত নেতাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা আমাদের সংগঠনের নিয়ম পরিপন্থী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ