ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • স্বরূপকাঠিতে হাসি ফুটবে আরও ২০৪ পরিবারের মুখে

    স্বরূপকাঠিতে হাসি ফুটবে আরও ২০৪ পরিবারের মুখে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র প্রচেষ্টায় ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের আওতায় পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ১ম পর্যায়ের ১২০ টি ঘর হস্তান্তরের পর ২য় পর্যায়ে বরাদ্দ ২০৪ টি ঘরের মধ্যে ১৬৫ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। 

    বাকি ৩৯ টি ঘরের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে দ্রুতগতিতে এগিয়ে চলছে। উপজেলা ১০ টি ইউনিয়নে মোট ২০৪ টি ঘর প্রদান করা হবে। এর মধ্যে বলদিয়া ইউনিয়নে ১ টি, সোহাগদল ইউনিয়নে ১৫ টি, স্বরূপকাঠি ইউনিয়নে ৩৩ টি, আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে ৬০ টি, জলাবাড়ি ইউনিয়নে ১০ টি, দৈহারী ইউনিয়নে ০৯ টি, গুয়ারেখা ইউনিয়নে ০৭ টি, সমুদয়কাঠি ইউনিয়নে ৫০ টি, সুটিয়াকাঠি ইউনিয়নে ০৯ টি ও সারেংকাঠি ইউনিয়নে ১০ টি ঘর প্রদান করা হবে।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ দাস বাপ্পি জানান, ইতিমধ্যে ২০৪ টি ঘরের মধ্য থেকে ১৬৫ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকি ৩৯ টি ঘরের নির্মাণ কাজ অতিদ্রুতই সম্পন্ন করা হবে।

    এ ব্যাপারে কুড়িয়ানা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মিঠুন হালদার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বিশেষ বিরল, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী বিশেষ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যেটা জাতি কোনদিনই ভুলতে পারবে না।

    নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন জানান, আগামী ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রীর সারাদেশে উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে জমির দলিল, সনদসহ ঘরগুলো উপকার ভোগীদের কাছে হস্তান্তর করা হবে। এই প্রকল্পের মাধ্যমে ভূমি এবং গৃহহীন অসহায়, দুস্থ , হত দরিদ্র পরিবারের দীর্ঘদিনের দুঃখ দ‍ুর্দশা দূর হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ