ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ইউপি নির্বাচন: পাথরঘাটায় শটগান ও গুলিসহ একজন আটক

    ইউপি নির্বাচন: পাথরঘাটায় শটগান ও গুলিসহ একজন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলিসহ মোহাম্মদ আজিম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। জনা গেছে, আটক আজিম কাকচিড়া এলাকার বাঘা আলতাফ হোসেনের ছেলে। 

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, ২১ জুন কাকচিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন পল্টুর নির্বাচনী জনসভা চলছিল ফকিরহাট বাজারে। জনসভা শেষে মিছিলের পেছন থেকে একটি শটগান ওপরে উঁচিয়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছিলেন আজিম। এ সময় দায়িত্বরত পুলিশ তাকে আটক করে। 

    আজিম কাকচিড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য প্রার্থী লাভলী ইসলামের ভাই এবং একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাজাহান পাহলানের সমর্থক বলে জানান ওসি।

    তিনি বলেন, শুক্রবার (১৮ জুন) আটক আজিম হোসেনকে নির্বাচনকালীন ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ