ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ভান্ডারিয়ায় পৃথক ৫টি সভা অনুষ্ঠিত

    ভান্ডারিয়ায় পৃথক ৫টি সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার (১৭জুন) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়াম এবং উপজেলা অডিটরিয়ামে পৃথক ভাবে পাঁচটি সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা, ভান্ডারিয়া পৌর সভার মাসিক সমন্বয় সভা, ভাণ্ডারিয়া পৌর সভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট পাস এবং আগামী ২১জুন উপজেলার তেলিখালী ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনে দিনন ব্যাপি  প্রশিক্ষণ কর্মশালা সহ চারটি সভায় পৃথক ভাবে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক সীমা রানী ধর । 

    এ ছাড়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ। সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে  ভান্ডারিয়া পৌর সভার গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন সহ মোট ১৪টি প্রকল্পের জন্য ২০২১-২০২২ অর্থ বছরের ৪০৯,৪০৮,৭২১টাকার বাজেট পাশ করা হয়। রাজস্বসহ মোট আয় ধরা হয়েছে ১৪৮,৭১৯,১৬৯ টাকা। বাজেট উপস্থাপন করেন পৌর সভার সচীব মো. আনোয়ার হোসেন। পৃথক ভাবে এ সকল সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা,সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ওসি তদন্ত মো. মেহেদী হাসান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান প্রমুখ। 

    এসময় সকল দপ্তরের কর্মকর্তাগণ তাদের স্ব স্ব দপ্তরের মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন। এসময় পৌর কাউন্সিলরগণ এবং পৌর সহায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

    এদিকে উপজেলা অডিটরিয়ামে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ প্রশিক্ষণের দিন ব্যাপি কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মো. হুমায়উন কবির সিনিয়র জেলা নির্বাচন অফিসার যশোর,মো. আতিকুল ইসলাম অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার যশোর ,উপজেলা নির্বাচন অফিসার যশোর মো. মোস্তফা কামাল উপজেলা নিনর্বাচন অফিসার ভাণ্ডারিয়া,এস.এম. হাবিবুর রহমান উপজেলা নির্বাচন অফিসার অভয় নগর যশোর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ