ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইউপি নির্বাচন : স্বরূপকাঠিতে নৌকার সমর্থকদের হামলায় আহত ৪

    ইউপি নির্বাচন : স্বরূপকাঠিতে নৌকার সমর্থকদের হামলায় আহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরূপকাঠির সারেংকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা সমর্থকদের হামলায় চারজন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উত্তর করফা বাজারে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শফিকুল ইসলাম ও তাম্মাতের নেতৃত্বে একদল ব্যক্তি বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সায়েম শেখ সমর্থকদের একটি বৈঠকে অতর্কিত হামলা চালায়। হামলায় সায়েম শেখ সমর্থক ইমরান বেপারী ও তার বাবা জাহাংগীর বেপারীসহ চারজন আহত হন। ওই ঘটনায় ইমরান বেপারী বাদী হয়ে শফিকুল ইসলাম ও তাম্মাতসহ নয়জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  

    বিদ্রোহী প্রার্থীর পক্ষে ওই দিনের সভা আহবানকারী ব্যবসায়ী ফিরোজ আহমেদ অভিযোগ করেন তারা নির্বাচনী বিষয় নিয়ে একটি বৈঠক করতে ছিলেন। এ সময় নৌকার প্রার্থী মো.নজরুল ইসলামের পালিত ক্যাডার সারেংকাঠি গ্রামের চিহ্নিত সন্ত্রাসী শফিকের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। 

    এর দুইদিন আগে মঙ্গলবার ওই সন্ত্রাসীরা মধ্য করফা ঠাকুরবাড়ি এলাকায় সুদেব সিংহ ও তার স্ত্রীকে বেদম মারপিট করে। একের পর এক সন্ত্রাসী হামলার কারন জানতে চাইলে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো. নজরুল ইসলাম বলেন,এসব হামলার ঘটনা স্থানীয় বিরোধের অংশ। ওইসব হামলার সাথে নির্বাচনী কোনো বিষয় নেই এবং তার কোনো কর্মী জড়িত নেই ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ