ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের প্রশিক্ষণ

    মঠবাড়িয়ায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোট গ্রহনের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে নির্বাচনে দায়িত্বে থাকা প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পুলিং অফিসারদের প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.নাজমুল হোসেন। 

    উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.নাজমুল হোসেন জানান, মঠবাড়িয়া উপজেলায় আগামী ২১ জুন ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ নং তুষখালী ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। ৬৮৩৮ জন নারী ও ৬৮৫৮ জন পুর”ষ ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করবেন। 

    ভোট গ্রহণে যাতে কোন প্রকার ভোগান্তি না হয়, সে জন্য নির্বাচনে দায়িত্বে থাকা ১২৬ জন প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পুলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) চালাতে নির্বাচনের দিন সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রাখা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ