ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসারের সিএ’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

    নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসারের সিএ’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ের সি.এ মো. রুহুল আমিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তিনি প্রভাব খাটিয়ে নানাভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন। অভিযোগে জানা গেছে, সি.এ মো. রুহুল আমিন গত ২০১৮-১৯ অর্থ বছরের তৎকালীন ইউএনও রোজি আক্তারের বাসভবনের আসবাবপত্র (ফার্নিচার) ক্রয়ের জন্য বরাদ্দ পাওয়া প্রায় ৫ লাখ টাকার পুরোটাই আত্মসাৎ করছেন।

    উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাবেক কর্মচারী মো. তৌহিদুল ইসলামসহ একাধিক কর্মচারী জানান, গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মচারীদের দায়িত্ব পালনের টাকা না দিয়ে তা তিনি আত্মসাৎ করেছেন।

    নাম প্রকাশ না করার শর্তে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এক কর্মচারী জানান, সিএ রুহুল আমীন বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া কাজের প্রজেক্ট দেখিয়ে কাজ না করে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি সরকারী কোয়ার্টার সরকারী টাকায় সংস্কার করে গত ৪ বছর ধরে বসবাস করলেও তার কোন ভাড়া প্রদান করছেন না।

    অফিসের একাধিক কর্মচারী  জানান, গত ৪ বছর আগে মো. রুহুল আমিন নাজিরপুরে যোগদানের পর থেকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার পারিবারিকভাবে ঘনিষ্ঠ লোক বলে পরিচয় দিয়ে  অনিয়ম ও দুর্নীতি করে চলছেন।

    এসব অভিযোগের বিষয় মুঠোফোনে জানতে চাইলে সিএ মো. রুহুল আমীন বলেন, বাসা ভাড়া নিয়মিত দিচ্ছেন। ফার্নিচার ক্রয় করা হয়েছে। নির্বাচনী ডিউটির কিছু টাকা অফিসের খরচ বাবদ রাখা হয়েছিল, বাকী টাকা বন্টন করা হয়েছে। কেউ আমাকে হয়রানী করতে এমন মিথ্যা অভিযোগ দিচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ