ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • দুদকের ২১ উপ-সহকারী পরিচালকের বদলি

    দুদকের ২১ উপ-সহকারী পরিচালকের বদলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপ-সহকারী পরিচালক পদে বড় ধরনের রদবদল হয়েছে। এক আদেশে ২১ কর্মকর্তাকে প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন দুদক অফিসে বদলি করা হয়েছে।

    বুধবার (১৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। দুদক পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে ১ জুলাইয়ের মধ্যে বদলিকৃত স্থানে যোগদান করতে বলা হয়েছে। 

    সংস্থাটির জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।
    যাদের বদলি করা হয়েছে তারা হলেন- দুদকের প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগের উপসহকারী পরিচালক বিলকিস আক্তারকে মানিলন্ডারিং শাখায়, অনুসন্ধান ও তদন্ত-৪ বিভাগের আবু নছরকে একই কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে, অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগের মো. জসীম উদ্দীন গাজীকে অনুসন্ধান ও তদন্ত-৪ বিভাগে, বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ শাখার মোহাম্মদ শাহজাহান মিরাজকে বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে, প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং শাখার সোমা হোড়কে অনুসন্ধান ও তদন্ত-১ শাখায় এবং উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালামকে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-২ এ বদলি করা হয়েছে।

    অন্যদিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপসহকারী পরিচালক নুর আলম সিদ্দিকী দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং শাখায়, সমন্বিত জেলা কার্যালয়-২ এর মো. নজরুল ইসলামকে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে, ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সাধন চন্দ্র সূত্রধর এবং জিতেন্দ্র নাথ সাহাকে পাবনা ও টাঙ্গাইলে, টাঙ্গাইলের রাজু মো. সারোয়ার হোসেনকে ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ে, রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের মো. কামিয়াব আফতাহি-উন-নবী ও সরদার আবুল বাসারকে ঢাকার প্রধান কার্যালয়ে ও ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ে, রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের মো. নুর আলমকে বগুড়ায়, চট্টগ্রাম-১ এর সমন্বিত জেলা কার্যালয়ের নুরুল ইসলামকে চট্টগ্রাম-২ এ এবং চট্টগ্রাম-২ এর সমন্বিত জেলা কার্যালয়ের মো. শরীফ উদ্দিনকে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।

    এছাড়া খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফয়সাল কাদের ও নীল কুমল পালকে চট্টগ্রাম-১ ও কুষ্টিয়ায়, কুষ্টিয়ার মো. নাছবুল্লাহ হোসাইনকে চট্টগ্রাম-১ এবং বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের মো. আল-আমীনকে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ