ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • রাজশাহীতে আরও এক সপ্তাহ বাড়লো সর্বাত্মক লকডাউন

    রাজশাহীতে আরও এক সপ্তাহ বাড়লো সর্বাত্মক লকডাউন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ (আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত) বাড়ানো হয়েছে।

    গতকাল বুধবার (১৬ জুন) রাত সাড়ে ৮টায় রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

    বৈঠক শেষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, ‘বৈঠকের আলোচনায় করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণের হার না কমায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ (আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত) বাড়ানোর সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।’

    রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে বৈঠকে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক প্রমুখসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ