ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • ঢাকায় আসছেন মার্কিন কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার

    ঢাকায় আসছেন মার্কিন কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার
    রেনা বিটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার এ সপ্তাহে ঢাকায় আসছেন। পররাষ্ট্র দপ্তর সোমবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদ, করাচি এবং বাংলাদেশের ঢাকা সফর করবেন। তিনি এ দুই দেশে যুক্তরাষ্ট্র দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।


    তিনি কনস্যুলার সমস্যা নিয়ে আলোচনা করতে পাকিস্তান ও বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

    মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটারের সফর মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির ওপর জোর দেয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ