ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • ছয় হাজার টন কয়লা জব্দ, ৬ কালোবাজারি আটক

    ছয় হাজার টন কয়লা জব্দ, ৬ কালোবাজারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কচা নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজসহ ৬ হাজার টন কয়লা জব্দ করেছে জেলা ডিবি পুলিশ। এসময় ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ৬ কালোবাজারিকে আটক করা হয়। আটককৃতরা হলো, আলাউদ্দিন হাওলাদার, আব্দুর রশিদ, সোহেল ফকির, শাহাদত হোসেন, বেল্লাল গাজী, দবির উদ্দিন। জব্দকৃত কয়লার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা। 

    রোববার বিকালে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার শফিউর রহমান।

    তিনি বলেন, কক্সবাজারের কুতুবদিয়া এলাকার মাদার ভেসেল হতে এম.ভি. বাই. কুইন নামের কার্গো জাহাজটি কয়লা লোড করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাচ্ছিল। 

    পথিমধ্যে গতকাল শনিবার রাত ১টায় কয়লা পাচারের উদ্দেশ্যে পিরোজপুরের কচা নদীতে নোঙর করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নোঙর করা কার্গো জাহাজ, কালোবাজারিতে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রাকবডি বাল্কহেড ও পাচারে ব্যাবহৃত সরঞ্জাম জব্দ করে। এসময় ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ৬ কালোবাজারিকে আটক করে।

     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ