ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • দুর্নীতিবাজ যেই হোক, সে দলের নেতা হতে পারেনা: সংসদ সদস্য মহিব্বুর 

    দুর্নীতিবাজ যেই হোক, সে দলের নেতা হতে পারেনা: সংসদ সদস্য মহিব্বুর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংসদ সদস্য মহিব্বুর রহমান বলেছেন, দুর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা। দুর্নীতিবাজ, দুর্নীতিবাজই। তাদেরকে ঘৃনা করতে হবে। শুক্রবার বেলা ১১ টার দিকে কলাপাড়ায় পৌর শহর ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির সদস্যদের সাথে তাদের নিজস্ব কার্যালয়ে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, প্রায় ৫ বছর ক্ষমতায় আছি, কোন ব্যাবসায়ীর উপর আমার দলের কোন নেতাকর্মীকে চাঁদাবাজি করতে সুযোগ দেইনি। সালিশ বাণিজ্য বন্ধ করতে পেরেছি। আমার কোন নেতাকর্মী দোকানে বাকি আনতে যায়নি।

    কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, যুগ্ন সাধারণ সস্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) আলী আহম্মেদ, কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল খান কাবুল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ