ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই কনস্টেবলসহ গ্রেপ্তার ৫

    ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই কনস্টেবলসহ গ্রেপ্তার ৫
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংকে ঢুকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের দুই কনস্টেবলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এই ঘটনা ঘটে।

    এই ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই কনস্টেবলসহ পাঁচজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া ২০ লাখ টাকা উদ্ধার করে ডিবি। গ্রেপ্তার কনস্টেবলরা আগে থেকেই বরখাস্ত হয়ে ডেমরা পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।

    জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী আজিম উদ্দিন দুপুরে ওই ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিতে আসেন। তিনি এসে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ান।

    এ সময় পুলিশের ইউনিফর্ম পড়া দুইজন ব্যক্তি তাকে টেনে বাইরে নিয়ে যান। পরে তার কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান তারা।

    খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্টন থানা পুলিশ ও ডিবির মতিঝিল জোনাল টিম। ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনের ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে গ্রেপ্তার করা হয়।

    তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার করে ডিবি। এরপর তাদের দেওয়া তথ্য মতে, বাসাবো থেকে ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকাসহ সোহেল নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

    ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জানান, ছিনতাইয়ের সঙ্গে দুইজন পুলিশ কনস্টেবল জড়িত ছিল। গ্রেপ্তার বাকি তিন জন টাকার বিষয়ে ওই দুই পুলিশ সদস্যকে তথ্য দেয়। সে অনুযায়ী ইউনিফর্ম পড়া দুই পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে ওই ব্যক্তিকে বাইরে এনে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ