ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির মিছিল

    আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

    আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ বুধবার সারাদেশে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবে বিএনপির নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের সব মহানগর ও জেলা শহরে এ কর্মসূচি পালন করা হবে।

    আজ বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির মিছিল বের করা হবে। নয়াপল্টনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এ কর্মসূচির উদ্বোধন করবেন।

     

    রিজভী দাবি করেন, দেশে ইতোমধ্যে জনপ্রতিনিধি, তরুণ, শিক্ষার্থী, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ ৬ শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি বলেন, ‘জোরপূর্বক গুমের শিকার প্রায় ১০০ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং অনেককে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে।’ বিএনপির এই নেতা বলেন, জোরপূর্বক গুমের শিকার অনেক মানুষ যাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়েছে বলে দাবি করা হয়েছে, তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি।

    জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ও ভুক্তভোগী পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ