ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • প্রধানমন্ত্রী ডি-৮ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন আজ

    প্রধানমন্ত্রী ডি-৮ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮-এর চার দিনব্যাপী দশম শীর্ষ সম্মেলনের শেষ দিনের অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলন আয়োজক বাংলাদেশ। ভার্চুয়াল প্ল্যাটফরমে এবারের সম্মেলন চলছে।

    এবারের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করার পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘একটি রূপান্তরকামী বিশ্বের অংশীদারি :যুব ও প্রযুক্তির ক্ষমতার শক্তি’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে সদস্য দেশগুলোর রাষ্ট্র/সরকার প্রধানরা বক্তব্য রাখবেন।

    বাংলাদেশ ছাড়া জোটের অন্য দেশগুলো হলো মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। শীর্ষ সম্মেলনে বর্তমান সভাপতি তুরস্কের কাছ থেকে সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ, এর মেয়াদ দুই বছর। ১০ম ডি-৮ শীর্ষ সম্মেলন একটি ঘোষণা এবং ২০২০-২০৩০ দশ বছরের রোডম্যাপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ডি-৮ শীর্ষ সম্মেলনের সভাপতির দায়িত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ