ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় আ’লীগ বিদ্রোহী প্রার্থীর মাইক ভাংচুরের অভিযোগ

    মঠবাড়িয়ায় আ’লীগ বিদ্রোহী প্রার্থীর মাইক ভাংচুরের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা সাপলেজা ইউপি নির্বাচনে আ'লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম মোল্লা (চশমা) এর মাইক ভাংচূরের অভিযোগ উঠেছে আ'লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

    এ ঘটনায় আবুল কালাম মোল্লা আ‘লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিরাজ মিয়ার সমর্থক ইকবাল মোল্লাসহ ১২ জনের বিরুদ্ধে উপজেলা রিটানিং  অফিসার  বরাবরে লিখিত অভিযোগ করেন। 

    অভিযোগ সুত্রে জানা গেছে, সোমবার বিদ্রোহী প্রার্থীর চশমা প্রতীকের নির্বাচণী প্রচারকালে নৌকা সমর্থিত ইকবাল মোল্লা, বাবু, নূরুল হক পলাশসহ অজ্ঞাত ৮ ব্যক্তি বিদ্রোহী প্রার্থীর কর্মিদের মারধর ও মাইক, ব্যাটারী ভাংচূর করে এবং মোবাইল ছিনিয়ে নেয়। এতে বিদ্রোহী প্রার্থী কালাম মোল্লার সাড়ে ৭২ হাজার টাকা ক্ষতি হয় বলে অভিযোগ করেন। 

    এ ব্যপারে জানতে চাইলে আ'লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিরাজ মিয়া সকল অভিযোগ অস্বীকার করেন। উপজেলা রিটানিং অফিসার ও কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন বলেন, তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ