ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ৪৩তম বিসিএসে সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষার দিনক্ষণ প্রকাশ

    ৪৩তম বিসিএসে সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষার দিনক্ষণ প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ৩ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা। সোমবার রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    গত রোববার প্রকাশিত ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচিও পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    বিজ্ঞপ্তিতে পিএসসি উল্লেখ করেছে, আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাজধানীর শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রথম পর্বের এ পরীক্ষা শেষ হবে ১২ অক্টোবর। প্রতিদিন ১৮০ জনের ভাইভা পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৪৩তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনলাইন ফরম (বিপিএসসি ফরম-১) সনদ, কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

    পিএসসি সূত্রে আরও জানা গেছে, ১ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শুরু হতো তবে ১ ও ২ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় রোববার (৩ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষা শুরুর কথা বলা হয়েছে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই দৈনিক পত্রিকা, পিএসসির ওয়েবসাইট ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। গত বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। 

    ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেয়া হবে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ