ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ৮ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু , অংশ নিচ্ছে ১০ লাখ শিক্ষার্থী

    ৮ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু , অংশ নিচ্ছে ১০ লাখ শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের আট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। আজকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথমপত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

    শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছর ১৭ আগস্ট থেকেই ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। চট্টগ্রাম বিভাগে প্রবল বর্ষণ ও বন্যার কারণে তিন বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেওয়া হয়।

    তাই আজ  হচ্ছে ৮ বোর্ড তথা ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, যশোর, রাজশাহী ও দিনাজপুর বোর্ডের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৭ অগাস্ট।

    এবছর পরীক্ষায় অংশ নিতে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

    শিক্ষা মন্ত্রণালয় সূত্র আরও জানায়, এই আট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৭ হাজার ২৪১ জন। এর মধ্যে ২ লাখ ৩৪ হাজার ৮৯৮ জন বিজ্ঞান বিভাগের, ৫ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন মানবিকের এবং ১ লাখ ৭৭ হাজার ৭৭৭ জন ব্যবসায় শিক্ষার।

    জানা গেছে, এবার সারাদেশে মোট ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের চেয়ে এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ