ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কুলাউড়ায় জঙ্গি আস্তানার সন্ধান, গুলি-দেশীয় অস্ত্র উদ্ধার 

    কুলাউড়ায় জঙ্গি আস্তানার সন্ধান, গুলি-দেশীয় অস্ত্র উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়ার কালাপাহাড়ে ‘ইমাম মাহমুদের কাফেলার সদস্যদের’ নতুন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার স্থানীয়দের হাতে আটক ১৭ জঙ্গিদের মধ্য থেকে একজন জামিলকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। আস্তানা থেকে ১৪ রাউন্ড গুলি ও দা উদ্ধার করা হয়। এছাড়া আটক করা জঙ্গিদের ব্যাগ তল্লাশি করে নগদ দুই লাখ টাকা, ৯৫টি ইলেকট্রনিক ডেটনেটর উদ্ধার করা হয়েছে। 

    গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। 
    তিনি বলেন, কুলাউড়ার কর্মধা ইউনিয়নের আজগরাবাদ সিএনজি স্ট্যান্ডের পরিবহন শ্রমিক ও জনতার বুদ্ধিমত্তায় গত সোমবার ১৭ জন জঙ্গি আটক করা হয়। তাদের ছবি মৌলভীবাজারের পুলিশ সুপারকে পাঠানো হয়। 

    ছবিতে ওয়ান্টেড অনেক জঙ্গির ছবি দেখতে পেয়ে দ্রুত কুলাউড়ার উদ্দেশ্যে এসে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া যায়। তদন্তের স্বার্থে সবকিছু এখনই বলা যাচ্ছে না।

    সিটিটিসির প্রধান বলেন, আটকদের মধ্যে জামিল নামে এক জঙ্গি ও দুই সোর্সসহ ভোর সাড়ে ৫টায় কুলাউড়া থেকে রওনা দেন। এরপর সকাল ৭টা থেকে পূর্ব টাট্টিউলি গ্রাম ও এর আশপাশে অভিযান চালিয়ে কালাপাহাড়ে জঙ্গিদের দ্বিতীয় আস্তানার সন্ধান মেলে। সেখানে তিনটি ঘরে তারা বসবাস করত। একটি ঘরের পাশে মাটি খুড়ে ১৪টি পিস্তলের গুলি ও অপর একটি ঘরের পাশ থেকে বড় বড় কয়েকটি দা উদ্ধার করা হয়েছে। বিস্ফোরক, নগদ টাকা ও ডেটনেটর আটককৃত জঙ্গিদের ব্যাগ তল্লাশি করে পাওয়া গেছে।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আটক জঙ্গিদের মধ্যে ইমাম মাহমুদের কাফেলার নেতৃস্থানীয় অনেকে রয়েছেন। তাদের নাম ঠিকানা যাচাই-বাছাই করে চিহ্নিত করে পরবর্তী সময়ে জানানো হবে। 

    আটক ১৭ জঙ্গি হলেন- নাটোরের জুয়েল মাহমুদ (২৮), সিরাজগঞ্জের সোহেল তানভীর রানা (৩০), কক্সবাজারের সাদমান আরেফিন (২১), মো. ইমতেজার হাসসাত নাবীর (১৯), যশোরের ফাহিম খান (১৭), পাবনার মামুন ইসলাম (১৯),গাইবান্ধার রাহাত মন্ডল (২৪), জামালপুরের সোলাইমান মিয়া (২১), নারায়ণগঞ্জের আরিফুল ইসলাম (৩৪), বগুড়ার আশিকুল ইসলাম (১৯), পাবনার মামুন ইসলাম (২৬), ঝিনাইদহ’র তানভীর রানা (২৪), সাতক্ষীরার জুয়েল শেখ (২৫), পাবনার রফিকুল ইসলাম (৩৮), আবির হোসেন (২০), মাদারিপুরের মেহেদী হাসান মুন্না ও টাঙ্গাইলের ধনবাড়ীর কোয়েল (২৫)।

    জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শনকুমার রায়, ফজলুর রহমান মহসীনসহ সিটিটিসির উর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ