ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আমতলীতে প্রচারণায় বাধার অভিযোগে আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

    আমতলীতে প্রচারণায় বাধার অভিযোগে আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে  জাতীর পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও নির্বাচনী কার্যালয় ভাংচুর, প্রচারণায় বাধা ও কর্মী সমর্থকদের মারধরের অভিযোগে গুলিশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুর রহমান আসাদ মৃধার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনির।

    মঙ্গলবার সন্ধ্যায়  আমতলী সাংবাদিক ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এইচ এম মনিরুল ইসলাম মনির বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে গুলিশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আসাদুর রহমান আসাদ আমার জন সমর্থন দেখে নির্বাচনে পরাজয় হবে তার এটা বুঝতে পেরে আমার এবং আমার কর্মী সমর্থকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রচারে বাধাসহ বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত হয়েছেন।

    গত ১১ জুন আমি  কর্মী সমর্থকদের নিয়ে  গোজখালী বাজারে  প্রচারণায় যাই, কিন্তু হঠাৎ করে  প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদ মৃধা ও তার লোকজন আমার এবং আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালান। এতে আমার কয়েকজন  কর্মী আহত হন।

    এরপর  গত সোমবার রাতে খেকুয়ানী বাজারে নৌকা মার্কার পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুস সোবাহান লিটনসহ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পথ সভা শেষে আমার কর্মী সমর্থকরা বাড়ী যাওয়ার পথে আসাদ মৃৃধার নেতৃত্বে সন্ত্রাসীরা আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। হামলায় আমার ছয়/সাতজন  কর্মী আহত হয়েছেন। হামলা শেষে খেকুয়ানী বাজারে আমার নির্বাচনী কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেছে।  আমি এ ঘটনার বিচার চাই প্রশাসনের কাছে। নির্বাচন কমিশনের প্রতি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের  অনুরোধ জানাই। 

    সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগ সহ-সভাপতি মোঃ আল আমিন মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবাহান লিটন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ কামাল হোসেন মৃধা, সহ-সভাপতি মোঃ লিটন জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ মৃধা ও মোঃ হারুন অর রশিদসহ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

    প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদুর রহমান আসাদ মৃধা সকল অভিযোগ অস্বীকার করেন।

     আমতলী থানার অফিসার ইনচার্জ  মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এবিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ