ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ৪৪ হজযাত্রীর ৩ কোটি টাকা আত্মসাৎ, অহিদুল গ্রেপ্তার

    ৪৪ হজযাত্রীর ৩ কোটি টাকা আত্মসাৎ, অহিদুল গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বহুল আলোচিত ৪৪ জন হজযাত্রীর হজের টাকা আত্মসাৎকারীর হোতা অহিদুল আলম ভূইয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায়  র‌্যাব-২ ও র‌্যাব-৯ এক যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে। আজ সোমবার সকাল সোয়া ৮ টার দিকে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়। 

    র‌্যাব-২ এর এএসপি শিহাব করিম (সহকারী পরিচালক মিডিয়া) সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে যাওয়ার জন্য রাজধানী কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূইয়া তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম ৪৪ জন হজ প্রার্থীর কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নেন।

    কিন্তু হজে না পাঠিয়ে প্রায় তিন কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মৎসাৎ করে আত্মগোপনে চলে যান তারা। 

    হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচ এর অধিক মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনাটি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার অহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাতের তথ্য স্বীকার করেছেন।

    মামলা হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে তিনি আত্মগোপনে ছিলেন। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাব।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ