ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • একই স্হানে বিক্ষোভ সমাবেশ, ১৪৪ ধারা জারি

    একই স্হানে বিক্ষোভ সমাবেশ, ১৪৪ ধারা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ববরগুনার আমতলী  পৌর এলাকায় সভা-সমাবেশ  মানববন্ধন নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে আমতলী উপজেলা প্রশাসন।  মঙ্গলবার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করা হয়।  

    স্বাক্ষরিত পত্রে  উল্লেখ করা হয়, ১৬ জুন বুধবার একই সময়ে আমতলী উপজেলা পরিষদের সামনে একাধিক রাজনৈতিক সংগঠন কর্তৃক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার সম্ভাবনা রয়েছে। 

    এতে  মানুষের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তায় বিপদের আশঙ্কা,আইনশৃঙ্খলাপরিস্থিতির অবনতি ঘটার শঙ্কা রয়েছে। এমত অবস্হায়  জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃংখলা পরিস্থিতির  অবনতির আশংকা থাকায়  বুধবার সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত আমতলী পৌরসভা এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হলো । পাশাপাশি  সব ধরনের অননুমোদিত লোকের প্রবেশ, সমাবেশ ও মাইক,লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হল । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ