ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আরও ৪০ হাজার টন কয়লা নিয়ে জাহাজ এলো পায়রায়

    আরও ৪০ হাজার টন কয়লা নিয়ে জাহাজ এলো পায়রায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৪০ হাজার ২২৫ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে নোঙর করেছে ‘এমভি ওসান ব্রেভ’ নামের একটি জাহাজ।

    লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি শনিবার  বিকেলে পায়রা বন্দরের রাবমাবাদ চ্যানেলে এসে পৌঁছায়।

    পায়রা বন্দরের ট্রাফিক উপপরিচালক আজিজুর রহমান জানান, জাহাজটি ইন্দোনেশিয়ার বালিক পাপান বন্দর থেকে ছেড়ে আসে। পরে সিঙ্গাপুর বন্দর হয়ে শনিবার বিকেলে পায়রা বন্দরের ইনারে এসে নোঙর করে। 

    লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাসের পর জাহাজটি রোববার (৩০ জুলাই) সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে বলেও জানান তিনি। 

    এর আগে, গত ১১ জুলাই ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে আসে ‘এমভি সাগরকান্তা’ নামে একটি বিদেশি জাহাজ। সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।

    এছাড়া ৯ জুলাই সন্ধ্যায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনারে আসে মার্শাল আয়ল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমভি ওয়াই এম সামিট’। 

    উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে ১৩২০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। এটি চালাতে প্রয়োজনীয় কয়লা কিনতে ঋণ দিয়ে থাকে চীনা অংশীদার সিএমসি। ডলার সংকটের কারণে সময়মতো বকেয়া বিল পরিশোধ না করায় সিএমসি কয়লা সরবরাহ বন্ধ করে দিয়েছিল। 

    এতে চলতি বছরের ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ২০ দিন বন্ধ থাকার পর গত ২৫ জুন ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার টন কয়লা এলে তা দিয়ে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সর্ববৃহৎ এ তাপ বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট চালু করা হয়। 

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ