ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  •  অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ভস্মীভূত

     অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ভস্মীভূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে আগুনে ১০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার শারিকখালি ইউনিয়নের কচুপাত্রা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে তিনদিন ধরে বন্ধ একটি কসমেটিক্সের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার কাওছার হোসেন বলেন, যে সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা তৈরি করে সহযোগিতা করা হবে। আর আশা করছি আগামী মাসেই তালতলী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করা হবে।
    ফায়ার সার্ভিসের অফিসার মো. মামুন জানান, সড়ক খারাপ থাকায় ঘটনাস্থলে আসতে সময় লেগেছে। আর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ