ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

    ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু পরীক্ষা কিটের ফি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

    আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর শহরে অভিযান চালিয়ে নিউ গলাচিপা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, মা-মনি ডিজিটাল সেন্টারকে ১০ হাজার, মোহনা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার এবং ইব্রাহিম স্টোর্সকে ২ হাজার মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
      
    অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ সোয়াইব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি অফিসার শুভংকর চন্দ্র দাস ও গলাচিপা থানার এসআই সুকণ্ঠ।

    সহকারী পরিচালক মোহাম্মদ শাহ সোয়াইব মিয়া বলেন, ভবিষ্যতে যদি ডেঙ্গুর কিটের দাম বেশি নেয়া হয় তাহলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ